ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

তাড়াইলে বজ্রপাতে যুবক নিহত

তাড়াইলে বজ্রপাতে যুবক নিহত
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ৩০ মে ২০২০ | ০২:২৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রপাতে হেলিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল ৬ টার দিকে উপজেলার কালনা গ্রামের মরাপুরি বিলে এ ঘটনা ঘটে।

নিহত হেলিম একই উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের কালনা গ্রামের মৃত আবদুর রাশিদের ছেলে।

এলাকাবাসী ও তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকালে স্থানীয় কয়েকজনের সঙ্গে মরাপুরি বিলে মাছ চাষের কাজ করতে যান হেলিম। এসময় বৃষ্টি শুরু হলে তার মধ্যেই তিনি বিলেরপাড়ে কাজ করতে থাকেন। সকাল ৬টার দিকে সেখানে বজ্রপাত হলে হেলিম গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলিমকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. বদরুল হাসান রনি জানান, বজ্রপাতের শিকার ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান কালনা গ্রামে বজ্রপাতে এক ব্যক্তির নিহত হওয়ার  বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×