ফুলবাড়ীতে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২০ | ০৪:২২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা উপসর্গ নিয়ে মমতাজ আলী (৭০) নামে এক বৃদ্ধার মত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত মমতাজ আলী উপজেলার শিবনগর ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। রাতেই তার মরদেহ স্বাস্থ্যবিধি মেনে মালিপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করেছে উপজেলা করোনা দাফন কমিটির সদস্যরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত মমতাজ আলী করোনা উপসর্গ নিয়ে তিনদিন আগে দিনাজপুর এম আব্দুর রহিম মডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখান চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে তিনি মারা যান। তিনি জানান, করোনা পরীক্ষার জন্য মৃতের নমুনা সংগ্রহ করে দিনাজপুর মডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা জানা যাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাসান বলেন, মৃতের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে মমতাজ আলীর বাড়িটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে রাতেই তার মরদেহ দাফন করা হয়েছে।