ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

কামারখন্দে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

কামারখন্দে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
×

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২০ | ০৫:১৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিরাজগঞ্জে কামারখন্দে মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জিল্লুর রহমান নামের এক ভ্যান চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। ধর্ষণের শিকার তরুণীর মা শুক্রবার সন্ধ্যায় কামারখন্দ থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত জিল্লুর উপজেলার পুরান দোগাছী গ্রামের মৃত আকবর আলীর ছেলে। সে বিবাহিত, দু’সন্তানের জনক।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মেয়েটিকে নানা প্রলোভন দেখিয়ে মঙ্গলবার উপজেলা সদরের কাটাখালী বাজারে ঘটক জুলমত আলীর বাড়িতে নিয়ে যায় জিল্লুর। এরপর সেখানে একটি ঘরের মধ্যে আটকে সে মেয়েটিকে ধর্ষণ করে। কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেবকে এ মামলার তদন্ত দেওয়া হয়েছে।

কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, জিল্লুর পলাতক। তারপরও তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×