কিশোরগঞ্জে নতুন করে ৬ জনের করোনা শনাক্ত
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ৩০ মে ২০২০ | ০৫:২২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কিশোরগঞ্জে নতুন করে আরও ছয় জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৩ জনে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুস্থ হওয়া রোগী বাদ দিয়ে বর্তমানে জেলায় মোট ১২৫ জন করোনা রোগী এবং ৬ জন সাসপেক্টটেড রোগী বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
তিনি বলেন, করোনা পরীক্ষার জন্য ৬৭ টি নমুনার মধ্যে ৫৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া ৮ জনের করোনা পজিটিভ ফল এসেছে। এদের মধ্যে দুইজন পুরনো রোগীর আবারও করোনা শনাক্ত হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৩ জন, কটিয়াদী উপজেলার ১ জন এবং ভৈরব উপজেলার ২ জন রয়েছেন।