ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

কামারখন্দে মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ

কামারখন্দে মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ
×

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২০ | ০৫:২৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিরাজগঞ্জে কামারখন্দে মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ভ্যান চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।

নির্যাতনের শিকার তরুণীর মা শুক্রবার সন্ধ্যায় কামারখন্দ থানায় গিয়ে মামলাটি  করেন।

অভিযুক্ত জিল্লুর রহমান উপজেলার পুরান দোগাছী গ্রামের মৃত আকবর আলীর ছেলে। সে বিবাহিত, দুই সন্তানের জনক।

নির্যাতনের শিকার প্রতিবন্ধীর পরিবার সূত্রে জানায় যায়, মেয়েটিকে নানা প্রলোভন দেখিয়ে মঙ্গলবার উপজেলা সদরের কাটাখালী বাজারে একটি  বাড়িতে নিয়ে যায় জিল্লুর। এরপর সেখানে একটি ঘরের মধ্যে আটকে সে মেয়েটিকে ধর্ষণ করে। মামলার এজাহারে এসব উল্লেখ করেন বাদী।

কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেবকে এ মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। শনিবার বিকেল পর্যন্ত অভিযুক্ত জিল্লুর গ্রেপ্তার হয়নি।

কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, মামলার খবর পেয়ে জিল্লুর পলাতক। তারপরেও তাকে খুঁজছে পুলিশ।

আরও পড়ুন

×