ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

রাজবাড়ীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে শিশুসহ নিহত ৪

রাজবাড়ীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে শিশুসহ নিহত ৪
×

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০০:২৬

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় সোমবার সকালে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজ সহ চারজন নিহত হয়েছে। নিহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে মেহেরপুর থেকে ঢাকাগামী প্রাইভেটকারটি খানখানাপুর বড় ব্রিজ অতিক্রম করার সময় বিপরীত দিকে থেকে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয় এবং পরে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা এক শিশুসহ তিন আরোহী মারা যায়। ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা খাওয়ায় মারা যায় চালক। গুরুতর আহত হয় ট্রাকের হেলপার। এসময় ট্রাকের ধাক্কায় দুই রিক্সাচালক আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার কর্মীরা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়।

খানখানাপুর তদন্ত কেন্দ্রের আইসি শহীদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরও পড়ুন

×