ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৪:০৭

চট্টগ্রামে করোনাভাইরাসের অন্যতম উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে ডা. সাদেকুর রহমান (৬৫) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার ভোরে নগরের মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. সাদেকুর নগরের জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চিকিৎসক ছিলেন।

মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক জানান, করোনার উপসর্গ নিয়ে ডা. সাদেকুর রহমানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে আইসিইউ’র প্রয়োজন হয়। সেখানে আইসিইউ না পাওয়ায় তাকে মা ও শিশু হাসপাতালে পাঠানো হয়। আইসিইউতেই চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান। করোনা পজেটিভ না থাকলেও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ ছিল তার।

জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চেয়ারম্যান ডা. শফিউল আজম জানান, ডা. সাদেকুর রহমান বেশকিছু দিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। প্রায় একমাস ছুটিতে থাকার পর শনিবার কর্মস্থলে আসলেও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে আইসিইউ খালি না থাকায় পরে তাকে মা ও শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। রোববার সকালে সেখানেই মারা যান তিনি।

চিকিৎসক সাদেকুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আলট্রাসনোলজিস্ট হিসেবে তিনি রেড ক্রিসেন্ট পরিচালিত জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

×