ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

চিকিৎসা না পেয়ে করোনায় আক্রান্ত আ’লীগ নেতার মৃত্যু

চিকিৎসা না পেয়ে করোনায় আক্রান্ত আ’লীগ নেতার মৃত্যু
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৭:২৫

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগ নেতা মো. শাহ আলমের (৪৮) মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌরসভা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।

শনিবার রাতে জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তার পরিবারের অভিযোগ, কয়েকটি হাসপাতালে গিয়েও আইসিইউতে কোনো শয্যা না পাওয়ায় ও পর্যাপ্ত চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে। 

শাহ আলমের পরিবারের অভিযোগ, কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভুগতে থাকেন করোনাভাইরাসে আক্রান্ত শাহ আলম। ১০ জুন শারীরিক অবস্থা খারাপ হওয়ায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে আইসিইউ সাপোর্ট নেই। গত কয়েকদিন ধরে দফায় দফায় চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করাতে চাইলেও আইসিইউতে শয্যা খালি নেই জানিয়ে ফিরিয়ে দেওয়া হয়। শনিবারও কয়েকটি হাসপাতালে গিয়ে তাকে ভর্তি করানো যায়নি। 

তাদের অভিযোগ, রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করতে পারলেও সেখানে মেলেনি অক্সিজেন সরবরাহ। পাওয়া যায়নি পর্যাপ্ত চিকিৎসা সেবাও। 

শাহ আলমের বড় ভাইয়ের স্ত্রী ফেরদৌস আক্তার জানান, তীব্র শ্বাসকষ্টের মধ্যে শনিবার উনার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওইদিন বিকেলে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক আইসিইউ সাপোর্ট প্রয়োজন হলেও তা মেলেনি সেখানে। মুমূর্ষু অবস্থায় তারা দিতে পারেননি অক্সিজেনও। তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হলেও কোনো চিকিৎসক ভালো করে দেখেননি। এ অবস্থায় চিকিৎসা না পেয়ে একপর্যায়ে রাতে মারা যান তিনি। 


আরও পড়ুন

×