ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইক চালকের

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইক চালকের
×

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৯:২৮

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় সাদেকুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার বিকেলে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদেকুল ইসলাম সদর উপজেলার মুন্সিরহাট পয়সা ফেলা গ্রামের মকবুল হোসেনের ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, বিকেলে সাদেকুল তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে আসছিলেন। পথে ভুল্লী এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামীর ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সাদেকুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×