ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত

সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত
×

এস এম আল মামুন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০৫:১৮

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন করোনা আক্রান্ত হয়ে বাড়িতেই আইসোলেশনে আছেন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

রোববার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ।

জানা গেছে, গত ৮ জুন থেকে চেয়ারম্যান এস এম আল মামুনের শরীরে জ্বর দেখা দেয়। পরে চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে নমুনা পরীক্ষা দেওয়া হলে রোববার রাতে পজিটিভি রিপোর্ট আসে।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, কনোনা মহামারি শুরু থেকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, ত্রাণ সামগ্রী ও করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তিসহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজে জড়িত ছিলেন এস এম আল মামুন। এসব কাজ করতে গিয়েই কোন না কোনভাবে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তিনি।

আরও পড়ুন

×