ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

ধামরাইয়ে ৬০ হাজার টাকায় নবজাতক বিক্রি, নার্স আটক

ধামরাইয়ে ৬০ হাজার টাকায় নবজাতক বিক্রি, নার্স আটক
×

প্রতীকী ছবি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২০ | ০৮:২৬

ঢাকার ধামরাইয়ে ৬০ হাজার টাকায় বিক্রি করা নবজাতককে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। মায়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে শিশুটিকে বিক্রিতে সহায়তা করায় রাবেয়া মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের নার্স সাদিয়া বেগমকে রোববার বিকেলে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

জানা যায়, উপজেলার ভাটারখোলা গুচ্ছগ্রামের ভাড়াটিয়া নাজমা বেগম প্রসবের ব্যথা উঠলে বৃহস্পতিবার ডাউটিয়া রাবেয়া মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাতে তার ছেলে হয়। সকালে অভাবের তাড়নায় ৬০ হাজার টাকায় ছেলেটিকে বিক্রি করে দেন তিনি। বিক্রিতে সহায়তা করেন ওই হাসপাতালের নার্স সাদিয়া ও তার কথিত স্বামী একই হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার রিয়াজুল ইসলাম।

নাজমা বেগম জানান, নার্স সাদিয়া ও রিয়াজুল এক ব্যক্তিকে মোবাইল ফোনে ডেকে এনে তার কাছে ৬০ হাজার টাকায় তার ছেলেকে বিক্রি করেছে। 

এরপর রোববার সমকালে ‌‘অভাবে শিশু বিক্রি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর নবজাতককে উদ্ধারে নামে পুলিশ।

আরও পড়ুন

×