করোনা উপসর্গে জুড়ীতে বৃদ্ধের মৃত্যু
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০৩:০৪
মৌলভীবাজারের জুড়ীতে করোনা উপসর্গে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
জানা গেছে, রোববার উপজেলার ছোট ধামাই গ্রামের ৮৫ বছর বয়সী এক বৃদ্ধ হার্ট অ্যাটাক করলে পরিবারের লোকজন তাকে জুড়ী হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে ডাক্তাররা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে তার মৃত্যু হয়। শ্বাসকষ্ট, জ্বর থাকার কারণে ডাক্তাররা তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন।
সোমবার রাত ১২টার দিকে ছোটধামাই এলাকায় প্রশাসনের উপস্থিতিতে তার মরদেহ দাফন করা হয়েছে। এ সময় জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফারহানা বেগমসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. প্রিয়জ্যোতি ঘোষ অণিক জানান, উনি জুড়ীতে ভর্তি হলে সেখানে কোনো উপসর্গ পাওয়া যায়নি। মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর রোগীর শরীরে করোনার উপসর্গ পেয়েছেন বলে সেখানকার ডাক্তাররা জানিয়েছেন।
- বিষয় :
- মৌলভীবাজার
- করোনার প্রাদুর্ভাব
- মৃত্যু