হোমনায় করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু নারীর
ফাইল ছবি
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০৪:২২
কুমিল্লার হোমনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সালেহা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। হোমনায় এই প্রথম কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি উপজেলার ছোট ঘারমোড়া গ্রামের আবদুল মান্নানের স্ত্রী।
হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার জানিয়েছেন, সালেহা বেগম দীর্ঘদিন যাবৎ হৃদরোগে আক্রান্ত ছিল। ২২ জুন তার জ্বর, সর্দি, কাশি সমস্যা দেখা দেয়। করোনা পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে তার নমুনা পাঠানো হয়।২৪ জুন তার রিপোর্ট পজিটিভ জানা যায়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) তাপ্তি চাকমা জানান, দুপুর ২ টার দিকে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা দাফন কমিটি ছোট ঘারমোড়ায় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করেন।
- বিষয় :
- করোনাভাইরাস
- নমুন পরীক্ষা
- করোনা পজিটিভ