ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

উল্লাপাড়ায় সাংবাদিক করোনায় আক্রান্ত

উল্লাপাড়ায় সাংবাদিক করোনায় আক্রান্ত
×

এ আর জাহাঙ্গীর

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০৬:২০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিনিয়র সাংবাদিক এ আর জাহাঙ্গীর করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি দৈনিক ইত্তেফাকের উল্লাপাড়া সংবাদদাতা হিসেবে কর্মরত। সপ্তাহ খানেক ধরে তার করোনা উপসর্গ দেখা দেয়। পরে নমুনা পরীক্ষায় মঙ্গলবার তার করোনা পজেটিভ আসে। 

বর্তমানে তিনি উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লায় নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ জাহাঙ্গীরের চিকিৎসা দিচ্ছে। এ আর জাহাঙ্গীর তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আলামিন হোসেন জানান, উল্লাপাড়ায় সাংবাদিক এ আর জাহাঙ্গীরসহ মঙ্গলবার মোট ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী। এ নিয়ে এখন পর্যন্ত উল্লাপাড়ায় মোট ৬০ জনের করোনা শনাক্ত হলো।

আরও পড়ুন

×