ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

লোহাগড়ায় করোনা উপসর্গ নিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

লোহাগড়ায় করোনা উপসর্গ নিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
×

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০৬:৩৩

নড়াইলের লোহাগড়ায় করোনা উপসর্গ নিয়ে মোশারফ হোসেন(৫০) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পার শালনগর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে ও খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

তার পরিবার জানায়, তিনি এক সপ্তাহ আগে জ্বর, কাশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করতে দিয়ে ছুটিতে বাড়ি আসেন। বাড়িতে চিকিৎসারত অবস্থায় সোমবার রাতে হঠাৎ তাঁর জ্বর, শ্বাসকষ্ট বেড়ে গেলে পরিবারের লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে রাত ১১টার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, মৃত মোশারফ হোসেন খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ পরিদর্শক ছিলেন। মঙ্গলবার সকালে স্বাস্থ্যবিধি মেনে নিহতের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আরও পড়ুন

×