বাঁশখালীতে ইয়াবাসহ আটক ৩
ইয়াবাসহ আটক ব্যক্তিরা- সমকাল
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ০৪:৪৯
চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ পুঁইছড়ি নতুন পাড়া ফুটখালি ব্রিজ সংলগ্ন (আনোয়ারা-পেকুয়া-চট্টগ্রাম) আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৫'শ পিস ইয়াবা উদ্বার করা হয়।
এঘটনায় শনিবার পুলিশ বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী থানার এসআই নাজমুল হক|
জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদে কদল পুলিশ পুইছডি ইউনিয়নের নতুনপাড়া ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে সি,এনজি অটো-টেক্সিতে তল্লাশি চালিয়ে তাদেরকে ৩ হাজার ৫'শ পিচ ইয়াবাসহ আটক করে| আটক ব্যক্তিরা হলেন-কক্সবাজারেরর রামু উপজেলার ঈদগাহ গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী রাশেদা বেগম ( ৪০), তার স্বামী নুর মোহাম্মদ ও একই এলাকার মো ইউনুসের মেয়ে আখি মনি (১৪) ।
বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার এতথ্য নিশ্চিত করে জানান, আটক তিনজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
- বিষয় :
- চট্টগ্রাম