ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নবীনগরে প্রেসক্লাব সভাপতিসহ আরও ৮ জনের করোনা শনাক্ত

নবীনগরে প্রেসক্লাব সভাপতিসহ আরও ৮ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ০৭:১২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাব সভাপতি ও একজন স্বাস্থ্য সহকারীসহ আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৯১ জনে গিয়ে দাঁড়াল। তবে করোনাভাইরাস শনাক্ত হওয়া ২৯১ জনের মধ্যে ইতিমধ্যে ১১৫ জন সুস্থ হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৭ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোশরাত জেবিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার আইইডিসিআর হতে নতুন করে ৮ জনের করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে। তিনি বলেন, আক্রান্তদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কারও অবস্থা খারাপ হলে হাসপাতালে ভর্তি করা হবে।

আরও পড়ুন

×