ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত ১ হাজার ২শ ছাড়াল

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত ১ হাজার ২শ ছাড়াল
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ২১:০৭

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সাংখ্যা ১ হাজার ২ শ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায়  নতুন করে  ১৮ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯)  শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২০৬ জনে।

 গত ২৪ ঘণ্টায় ২০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০১ জন। জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৮০ জন। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ২৪ জন। 

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা থেকে করোনা পরীক্ষা করার জন্য ৩৬ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুরে পাঠানো হয়েছিল। এর মধ্যে নতুন করে ১৮ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে।   

রোববার সকালে  গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য  জানান।

তিনি জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায়  গোপালগঞ্জ সদরে ১০ জন, কোটালীপাড়ায় ৬ জন ও মুকসুদপুরে ২ জন  করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের  বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, এ পর্যন্ত ৬৬০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ২২৮ জন, কাশিয়ানীতে  ২১৩ জন, গোপালগঞ্জ সদরে ৩৮৭ জন, টুঙ্গিপাড়ায় ১৯৩ জন ও কোটালীপাড়া উপজেলায় ১৮৫ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক , নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ৮৮ জন।

আরও পড়ুন

×