গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ০০:২২
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় রিপন মোল্লা (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শনিবার রাত সড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মহাজন গ্রামের মিন্টু মোল্লার ছেলে। সে মহাজন ঘষিবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ।
গোপালগঞ্জ সদর থানার এসআই আসলাম উদ্দিন জানান, শনিবার রাতে রিপন মোটর সাইকেলে করে মামা মিরাজ সিকদারকে সাথে নিয়ে কোটালীপাড়ায় যাচ্ছিলেন। ভোজেরগাতিতে রাস্তার পাশের পাইপের সাথে ধাক্কা লেগে তারা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে একটি ট্রাক রিপনকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। আহত রিপনের মামা মিরাজ সিকদারকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- গোপালগঞ্জ
- মোটরসাইকেল দুর্ঘটনা