ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

দোহারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দোহারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
×

দোহার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ০৫:০৫

ঢাকার দোহারে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।

শনিবার এ ঘটনা ঘটেছে।

জানা যায়, উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী শামসুর নাহারকে অসুস্থ অবস্থায় শুক্রবার রাতে স্থানীয় জয়পাড়ার লটাখোলা আশা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। পরদিন শনিবার সকাল ১১ টার দিকে ওই ক্লিনিকের চিকিৎসক বীরেন্দ্র্র কুমার বিশ্বাস শামসুর নাহারকে অপারেশন করেন।

অপারেশন করার পর তার গর্ভে থাকা শিশুটি ভূমিষ্ট হওয়ার কিছুক্ষণ পরই মারা যায়। তবে মৃত সন্তানকে অবিভাবকদের হাতে তুলে দিয়ে ঢাকায় চিকিৎসা নিতে রেফার্ড করেন ডা. বীরেন্দ্র্র কুমার বিশ্বাস।

আরও জানা যায়, মারা যাওযা নবজাতককে ঢাকায় না নিয়ে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বাস্থ্য কর্মকর্তা ডা.জসিম উদ্দিন শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আশা ক্লিনিকের চিকিৎসক ডা. বীরেন্দ্র কুমার বিশ্বাসের কাছে জানতে চাইলে, তিনি কোনও উত্তর দিতে পারেনি।

তিনি বলেন, আমি রোগীর অভিভাবকদের সাথে কথা বলেই সিজার করেছি৷তাদের বাচ্চা যে বাচঁবেনা তা আমি বুঝতে পেরেছি।তাই তাদের দায়িত্বে সিজারের পরে বাচ্চাকে চিকিৎসা করতে ঢাকা নিতে হবে বলেও জানিয়েছি।  

এ বিষয়ে আশা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেনের কাছে চিকিৎসক সম্পর্কে তথ্য চাইলে তিনি কোনও প্রকার কাগজ পত্র দেখাতে পারেননি।

দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ভুক্তভোগী ওই পরিবারের পক্ষ থেকে দোহার থানায় মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির লাশ সুরতহাল করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় ভুক্তভোগী পরিবার মামলা করতে রাজি হয়নি। শিশুটির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×