ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার ১১৮ সেন্টিমিটার উপরে

ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার ১১৮ সেন্টিমিটার উপরে
×

গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি - ফাইল ছবি

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৭ জুলাই ২০২০ | ০৩:২৮ | আপডেট: ২৭ জুলাই ২০২০ | ০৪:১১

ফরিদপুরে পদ্মার পানি এ বছরের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। সোমবার গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার ১১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

এদিকে পানির চাপ বেড়ে যাওয়ায় ঝুঁকির মুখে রয়েছে ফরিদপুর শহর রক্ষা বেড়িবাঁধ। সেখান আশ্রয় নেওয়া বন্যার্তদের সরকারি আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসন অফিস সূত্রে জানা গেছে, জেলায় সাত উপজেলায় এখন পর্যন্ত ৫৫০টি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। পানিবন্দী হয়ে আছেন দুই লক্ষাধিক মানুষ। বন্যায় এ পর্যন্ত ৪ হাজার ১৬৭ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ ভেঙে গেছে ৪০ মিটার। রাস্তা ভেঙে গেছে ১ হাজার ৪০০ মিটার। ৩২টি আশ্রয় কেন্দ্রে ২ হাজার ৫৬৮ জন মানুষ ও ১ হাজার ৩৪৪টি গবাদিপশু আশ্রয় নিয়েছে। এছাড়া বেড়িবাঁধে ২ হাজার ২৫০ জন মানুষ ও ৪০০ গবাদি পশু আশ্রয় নিয়েছে। মেডিকেল দল গঠন করা হয়েছে ২৫টি।

সরকারি ও স্থানীয় পর্যায়ে দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা। এদিকে জেলা পুলিশের উদ্যোগে নিজেদের বেতনের টাকা থেকে বানভাসিদের সহায়তায় এগিয়ে এসেছে পুলিশ সদস্যরা। পুলিশ সুপারের ব্যবস্থাপনায় বিভিন্ন দুর্গম এলাকায় তারা পৌঁছে দিচ্ছে বিভিন্ন খাদ্য সামগ্রী।

আরও পড়ুন

×