ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মাঝি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকাডুবি, মা-ছেলেসহ ৫ জনের মৃত্যু

মাঝি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকাডুবি, মা-ছেলেসহ ৫ জনের মৃত্যু
×

প্রতীকী ছবি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২০ | ০৫:৩৮ | আপডেট: ৩১ জুলাই ২০২০ | ০৫:৫৩

টাঙ্গাইলের বাসাইলে মাঝি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকাডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিকেলে উপজেলার গিলাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার জোয়াহেরের স্ত্রী রুমা বেগম (৩২) ও সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম ( ২৫)।  

স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া বলেন, ‘নৌকাটি দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীতে যাচ্ছিল। নৌকাটি গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে নৌকাটি ডুবে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনও কয়জন নিখোঁজ রয়েছে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।’  

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ডুবুরি পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।

বাসাইল থানার ওসি হারুন অর রশিদ বলেন, পানির স্তর এবং বিদ্যুতের খুঁটি এক হয়ে যাওয়াতে এ ঘটনা ঘটেছে। আমরা জানতে পেরেছি পাঁচজনের মৃত্যু হয়েছে। ডুবুরি এবং ফায়ার সার্ভিস তল্লাশি চালাচ্ছে।


আরও পড়ুন

×