ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ফেনীতে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফেনীতে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, ফেনী

প্রকাশ: ৩১ জুলাই ২০২০ | ০৫:৫৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর বিসিক শিল্প নগরীর রাস্তার মাথায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুল হান্নান হানিফ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহত আবদুল হান্নান হানিফ ফেনীস্থ বাখরাবাদ গ্যাস কোম্পানীর গ্যাস ফিটার হিসেব কর্মরত ছিলেন। তার বাড়ি স্থানীয় বাথানিয়া গ্রামে।

ফেনী হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবদুল হান্নান নিহত হয়। অপর মোটরসাইকেল আরোহী ফেনী গ্যাস অফিসের সিনিয়র টেকনিশিয়ান মো. হারুনকে (৪৩) গুরুতর অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা ঘটিয়ে বাসটি পালিয়ে যায়।

হাইওয়ে পুলিশের ওসি আরও জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন

×