ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চ্যালেঞ্জ মোকাবিলায় ইএমই কোর সদস্যদের প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

চ্যালেঞ্জ মোকাবিলায় ইএমই কোর সদস্যদের প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান
×

ছবি: সমকাল

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ২২:১০

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে ইএমই কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের মেকানিক্যাল ভবনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ সময় ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন সেনাপ্রধান। তিনি উপস্থিত ইএমই কোরের ইউনিট অধিনায়ক ও অন্য কর্মকর্তাদের সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিকনির্দেশনা দেন। প্রত্যেক সদস্য আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

এর আগে অনুষ্ঠানে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও চেয়ারম্যান আরইবি; সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স; অ্যাডজুটেন্ট জেনারেল; জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া; সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা; কমান্ড্যান্ট ইএমই সেন্টার অ্যান্ড স্কুল; সেনাবাহিনীর সব ইএমই ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×