ফর্কলিফটে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
শ্রীমঙ্গলের রশ্মি পলি ফাইবার ফ্যাক্টরিতে নিহত শ্রমিকের লাশ ঘিরে রয়েছেন সহকর্মীরা সমকাল
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩৯
| প্রিন্ট সংস্করণ
শ্রীমঙ্গলে একটি বেসরকারি কোম্পানির ভেতরে ব্যবহৃত ফর্কলিফটের চাকায় চাপা পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কোম্পানির ভেতরে ভাঙচুর চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়ায় অবস্থিত রশ্মি পলি ফাইবার ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। নিহত মারজিয়া খাতুন উপজেলার ভূনবীর ইউনিয়নের তেপাড়া এলাকার আকরাম আলীর স্ত্রী। তাঁর চার মেয়ে ও এক ছেলে রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে কাজের সময় হঠাৎ একটি চলন্ত ফর্কলিফটের নিচে পিষ্ট হয়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর পরই প্রতিষ্ঠানের ভেতর ও আশপাশ এলাকায় উত্তেজনার ছড়িয়ে পড়ে। সহকর্মী শ্রমিকরা দুর্ঘটনার জন্য অবহেলাকে দায়ী করে ভাঙচুর চালায়।
- বিষয় :
- শ্রমিকের মৃত্যু
