জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ০৮:২০
জয়পুরহাটের তেঘরবিশার কুমারপাড়া রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় শাহিন আলম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন আলম পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খান জানান, রাতে কুমারপাড়া রেলগেট এলাকায় এক যুবক রাস্তা পার হচ্ছিলেন। সে সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।