বগুড়ায় ৫ ছিনতাইকারী গ্রেপ্তার
পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা- সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ০৮:৩৭ | আপডেট: ১০ আগস্ট ২০২০ | ০৯:২০
বগুড়ায় ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে পুলিশ শহরের ফুলবাড়ী ও বৃন্দাবন পাড়া এরাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররকৃতরা হলেন- শহরের বৃন্দাবন এলাকার আবদুস সাত্তারের ছেলে টুটুল বাবু (৪০), বৃন্দাবন পুর্বপাড়ার শের আলীর ছেলে টগর (২৬), একই এলাকার মন্তেজার রহমানের ছেলে রয়েল (২৯), আবদুল বাসেদের ছেলে হাসিবুল হাসান (২৮) ও কাটনারপাড়া এলাকার আবদুল লতিফের ছেলে সাদ্দাম (২৮)।
বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এদের বিরুদ্ধে ছিনতাই ছাড়াও মাদক ও চুরির অভিযোগ আছে।
- বিষয় :
- ছিনতাইকারী গ্রেপ্তার
- বগুড়া