ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রাজশাহীতে করোনায় চিকিৎসকের মৃত্যু

রাজশাহীতে করোনায় চিকিৎসকের মৃত্যু
×

ডা. মোস্তাক হোসেন আনসারী

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ০৮:৪৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ডা. মোস্তাক হোসেন আনসারীর (৬৫) মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১২টায় রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৫ জুলাই ডা. আনসারীর নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ২ আগস্ট থেকে তিনি রাজশাহী মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। কোয়ান্টাম ফাউন্ডেশন তার লাশ দাফনের ব্যবস্থা করেছে।

মৃত ডা. আনসারীর আত্মীয় ডাকরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ জানান, আনসারীর গ্রামের বাড়ি নওগাঁর পোরশা উপজেলায়। পরিবারসহ তিনি রাজশাহী নগরীর সপুরা এলাকায় থাকতেন। 

কোয়ান্টাম ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক কায়সার পারভেজ মেহেদী হাসান জানান, সোমবার সকালে রাজশাহীর গৌরহাঙ্গা কবরস্থানে ডা. মোস্তাক হোসেন আনসারীর লাশ দাফন করা হয়।

আরও পড়ুন

×