কর্ণফুলীতে ডুবুরি নিখোঁজ
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ০৯:২৮ | আপডেট: ১০ আগস্ট ২০২০ | ১০:৪২
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার একটি জাহাজের প্রফেলরে (পাখা) আটকে যাওয়া জাল ছাড়াতে গিয়ে এক ডুবুরি নিখোঁজ হয়েছেন। অপর এক ডুবরিকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে নদীর বিএফডিসি ঘাটের কাছে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মাছ ধরার জাহাজ এফ ভি এলায়েন্স-থ্রি'তে প্রফেলরের জাল কাটতে গিয়ে মো. জাফর নামে এক ডুবরি নিখোঁজ হন। তাকে উদ্ধার করতে গিয়ে মো. ইদ্রিস নামে অপর এক ডুবরিকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয়। মাছধরার জাহাজ এফভি এলায়েন্স-থ্রি সাগর থেকে ভোরে বিএফডিসি ঘাটে আসার সময় ইঞ্জিন প্রফেলরে জাল আটকে যাওয়ার ঘটনা ঘটে। ডুবরি মো. জাফর কোমরে রশি বেঁধে অপিজেন নিয়ে প্রথমে নদীতে নামে। তিনি উঠতে দেরি করায় আরেক ডুবরি মো: ইদ্রিস একই পদ্ধতিতে নদীতে নামেন। পরে তাকে উদ্ধার করা গেলেও ডুবরি জাফরের কোন খোঁজ মেলেনি।
অ্যালায়েন্স-থ্রি ট্রলারের কর্মকর্তারা জানান, নিখোঁজ ব্যক্তি একজন দক্ষ ডুবুরি। নদীতে তেমন স্রোতও ছিল না। ডুবুরি নামিয়ে তাকে খোঁজ করা হচ্ছে।
- বিষয় :
- ডুবুরি নিখোঁজ
- কর্ণফুলী নদী