ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, গ্রেপ্তার ১

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, গ্রেপ্তার ১
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ আগস্ট ২০২০ | ০৭:০৩

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার নগরের পাহাড়তলী থানার মৌসুমী আবাসিক এলাকার মেসার্স সাহা ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। গ্রেপ্তার রামজীবন সাহা রাজবাড়ী জেলার সদর থানার খানগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি নগরের হালিশহর থানার নয়াবাজার মোস্টত্মফা পোর্ট সিটি এলাকায় থাকেন।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহ্‌মুদুল হাসান মামুন জানান, দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ বিক্রি করে আসছিলেন রামজীবন সাহা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তিনি। র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করে। ফার্মেসি থেকে চার হাজার ৮৮৩ প্যাকেট মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ বিভিন্ন ওষুধ উদ্ধার করা হয়েছে। রামজীবন সাহা নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে লোকজনের সঙ্গে প্রতারণাও করে আসছিলেন। তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন

×