ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মাঠে টমেটো তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ কৃষকের

মাঠে টমেটো তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ কৃষকের
×

প্রতীকী ছবি

সাতক্ষীরা সংবাদদাতা

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ১৬:২৪

সাতক্ষীরায় টমেটো তুলতে গিয়ে খেতে শিয়াল মারার পাতা বৈদ্যুতিক ফাঁদে আটকে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও পাশের শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম জানান, সকাল ৭টার দিকে ঘেরের পাশে টমেটো তুলতে গিয়ে পা পিছলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন মনিরুল। ওই সময় মনিরুলকে বাঁচাতে আব্দুর রহিম চেষ্টা করলে তিনিও বৈদ্যুতিক  তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।

দুইজন নিহতের তথ্য নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×