ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

চাকরি দিতে ডেকে নিয়ে তরুণীকে দল বেঁধে ধর্ষণ, গ্রেফতার ২

চাকরি দিতে ডেকে নিয়ে তরুণীকে দল বেঁধে ধর্ষণ, গ্রেফতার ২
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২১ আগস্ট ২০২০ | ০৮:৩৬

সাভারের আশুলিয়ায় চাকুরির প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে এক তরুণীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নাটোর জেলার সিংড়া থানা এলাকার মোবারক হোসেনের ছেলে মো. মমিন এবং মানিকগঞ্জের সদর থানা এলাকার রফিকুল ইসলাম। 

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী ওই তরুণীকে চাকরি দেওয়ার কথা বলে মুঠোফোনে ডেকে নিয়ে যায় তার পূর্ব পরিচিত সহকর্মী মমিন। পরে তাকে কৌশলে আশুলিয়ার পলাশবাড়ি কাঠালতলা এলাকার হক ভিলার ভাড়া বাসায় নিয়ে মমিন ও তার দুই বন্ধু রফিকুল এবং আরিফ মিলে তাকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে ভুক্তভোগী ওই তরুণী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরিফ নামে পলাতক অপর অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের ও ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×