ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এমপি ফয়সল বললেন

খাল খননে প্রাণ-প্রকৃতি হবে প্রাণবন্ত

খাল খননে প্রাণ-প্রকৃতি হবে প্রাণবন্ত
×

কুলিয়াছড়া খাল খননের উদ্বোধন করেন এমপি সৈয়দ ফয়সল। ছবি : সমকাল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ১৮:৩৩

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, খাল খনন কর্মসূচি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়। বরং পরিবেশ সংরক্ষণ ও কৃষি পুনরুদ্ধারের একটি বড় পদক্ষেপ।'

মঙ্গলবার দুপুরে চুনারুঘাটে কুলিয়াছড়া খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি সৈয়দ ফয়সল। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমপি ফয়সল খাল খনন কর্মসূচির সূচনালগ্নের কথা তুলে ধরে বলেন, 'খাল খননের মাআসধ্যমে মাটির প্রাণ-প্রকৃতি রক্ষার অনন্য উদ্যোগ নিয়েছিলেনেদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশব্যাপী খাল পুনঃখনন কার্যক্রম জোরদার করেছে। এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে।'

এমপি ফয়সল আরও বলেন, খাল খনন ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে। খালের পাড়ে গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব। এতে প্রাণ-প্রকৃতি আবার প্রাণবন্ত হয়ে উঠবে।'

সরকারের কৃষিবান্ধব বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে এমপি বলেন, 'কৃষকদের জন্য কৃষি ঋণ সহায়তা, কৃষি কার্ড প্রদান, সময়মতো সার ও বীজ সরবরাহ এবং আধুনিক কৃষিযন্ত্র পৌঁছে দিতে সরকার কাজ করছে। কৃষিকে আরও লাভজনক করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।' অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×