সমাবেশে বক্তারা
বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অন্যায্য গণবিরোধী
বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সমাবেশ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ০৮:২৮
| প্রিন্ট সংস্করণ
বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, সরকারের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায্য ও গণবিরোধী। ভোক্তা ও রাজনৈতিক নেতার পক্ষ থেকে বলা হয়েছিল বিদ্যুতের দাম কমানোর জন্য গণশুনানির আয়োজন করা হোক। বিশেষজ্ঞদের নিয়ে বিদ্যুতের দাম কমানোর বিকল্প পথের সন্ধান করা যাবে। যদি তা না পারা যায়, তাহলে কোনো যৌক্তিক কারণে যদি মূল্যের সমন্বয় করতে হয় তখন হয়তো সেটা বিবেচনা করা যাবে। কিন্তু বিইআরসি ও সরকার সে পথে না হেঁটে মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের পকেট কাটার অনৈতিক অযৌক্তিক গণবিরোধী সিদ্ধান্ত নিল।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ ও পরে মিছিল অনুষ্ঠিত হয়। বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সদস্য সচিব এস এম কাদির, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার ও বাসদ বর্ধিত ফোরামের সদস্য সাইফুল ইসলাম শরীফ।
নেতারা বলেন, জনমত উপেক্ষা করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি দেশবাসীকে হতবাক ও উদ্বিগ্ন করেছে। এরই মধ্যে সরকার দুবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এখন আবার বিদ্যুতের দাম বাড়ানো হলো। এ যার ফলে ওই সব ক্ষেত্রে জিনিসপত্রের মূল্যবৃদ্ধিও সাধারণ মানুষের ঘাড়ে চাপবে।
- বিষয় :
- দাবি
