ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

এই সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

এই সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
×

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ২২:০২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে। সংস্কারের মাধ্যমে দেশে আমূল পরিবর্তন ঘটাতে হবে। শুক্রবার বাগেরহাট খানজাহান আলী (রহ)-এর মাজার ঘাটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাদের দল সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী ও যারা মানুষের পকেট কেটেছিল, ব্যাংক লুট করেছিল তাদের আইনের আওতায় আনার জন্য জনগণের কাছে যাচ্ছেন তারা। এ ছাড়া একটি বড় বিষয় হলো– ভারত থেকে পুশইন করা হচ্ছে। নতজানু পররাষ্ট্র নীতি নয়, স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে এগোতে হবে আমাদের।

এ সময় জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট জেলা সমন্বয়ক সৈয়দ মাহবুব মোর্শেদ সোহেল, দলের নেতা আল আমিন খান সুমন, লাবিব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীদের নিয়ে খানজাহান আলী (রহ)-এর মাজার জিয়ারত করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শনিবার সংস্কার বাস্তবায়নের দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশে যোগ দেবেন তিনি।

আরও পড়ুন

×