ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

বাইক থেকে ছিটকে চোখের সামনেই নিহত শিশুপুত্র

বাইক থেকে ছিটকে চোখের সামনেই নিহত শিশুপুত্র
×

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৮:১১ | আপডেট: ২০ জুন ২০২৬ | ০৮:২৪

| প্রিন্ট সংস্করণ

আড়াই বছরের শিশুপুত্র সাফওয়ান হোসেনকে কোলে নিয়ে স্বামী জুয়েল রানার মোটরসাইকেলের পেছনে বসে যাচ্ছিলেন সুরাইয়া আক্তার। বগুড়ার শেরপুর থানার বাংড়া গ্রাম থেকে চট্টগ্রামে পরিবার নিয়ে কর্মস্থলে ফিরছিলেন জুয়েল রানা।

ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের গাজীপুর মহানগরের পূবাইলের চামুড্যা এলাকায় পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে বাইক থেকে ছিটকে পড়ে যায় সাফওয়ান ও তার মা। এ সময় একটি ডাম্প ট্রাক সাফওয়ানের ওপর দিয়ে তুলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত হন শিশুটির বাবা জুয়েল রানা ও মা সুরাইয়া আক্তার।

পূবাইল থানার ওসি আতিকুর রহমান জানান, প্রথমে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে তিনজনই পড়ে যান। স্বামী-স্ত্রী পড়েন একদিকে আর শিশুটি পড়ে অন্যদিকে। গুরুতর আহত অবস্থায় জুয়েল রানা ও তাঁর স্ত্রী সুরাইয়াকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানেই চিকিৎসা চলছে তাদের।

আরও পড়ুন

×