ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বালু তোলায় আটক দুইজন

বালু তোলায় আটক দুইজন
×

 লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৯:০৬

| প্রিন্ট সংস্করণ

নাটোরের লালপুরে জমি থেকে অবৈধভাবে ভরাট বালু উত্তোলনের অপরাধে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় ভরাট বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে বাকনাই কদমতলা মোড়ে অভিযান চালিয়ে বালু ভর্তি ট্রাক্টরসহ দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন– রামকৃষ্ণপুর গ্রামের মো. সাব্বির আহম্মেদ ও মো. বাপ্পি আলী।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে লালপুর থানা পুলিশের একটি দল বাকনাই কদমতলা মোড়ে সান্টু আলীর ইটভাটায় ১০০ মিটার দক্ষিণে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জমি থেকে অবৈধভাবে ভরাট বালু উত্তোলনের দায়ে বালু ভর্তি ট্রাক্টরসহ মো. সাব্বির আহম্মেদ ও মো. বাপ্পি আলীকে আটক করা হয়।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, জমি থেকে অবৈভাবে ভরাট বালু উত্তোলনের দায়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হচ্ছে। অবৈধভাবে ফসলি জমির মাটি ও ভরাট বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান ওসি।

আরও পড়ুন

×