ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুই জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুই জাহাজের সংঘর্ষ
×

সংঘর্ষে একটি জাহাজের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ২০:৫৪

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুটি জাহাজের সংঘর্ষ হয়েছে। শনিবার মধ্যরাতে আলফা অ্যাংকরেজে সিমেন্ট তৈরির কাঁচামালবাহী ‘আনাসা’ নামের একটি জাহাজ নোঙর করার সময় ‘জাহান জাহাব’ জাহাজকে ধাক্কা দেয়। এতে আনাসা জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রোববার দুই জাহাজকেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়। 

চট্টগ্রাম বন্দরের সচিব ও মুখপাত্র সৈয়দ রেফায়েত হামিম জানান, দুর্ঘটনার পর সহায়তার জন্য বন্দর কর্তৃপক্ষের টাগবোট কান্ডারি-৮ এবং বিএলভি লুসাই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সংঘর্ষে বহির্নোঙরে থাকা এমভি জাহান জাহাব জাহাজের সামনের অংশে সামান্য স্পর্শ করে। তবে এতে কেউ হতাহত হয়নি। এমনকি পরিবেশ দূষণের মতো ঘটনা ঘটেনি। 

তিনি বলেন, বর্তমানে নৌ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। দুই জাহাজের ২১ জন ক্রুই নিরাপদ আছেন। 

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার ডিজেলবাহী ‘এমটি সি স্পাইক’ জাহাজও বে পাইলটের মাধ্যমে নোঙর করতে গিয়ে আগে থেকে নোঙর করা ‘সান শাইন’ জাহাজকে ধাক্কা দেয়। এতে ‘সি স্পাইক’ জাহাজটি অচল হয়ে পড়ে। এক পর্যায়ে এর ইঞ্জিন রুমে পানিও ঢুকে পড়ে।

আরও পড়ুন

×