ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দেশে ফিরল সৌদি আরবে নিহত দুই প্রবাসীর মরদেহ

দেশে ফিরল সৌদি আরবে নিহত দুই প্রবাসীর মরদেহ
×
×

ছবি: সংগৃহীত

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ২০:৫১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ দুটি পৌঁছালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে নিয়ে যাওয়া হয় কানাইঘাট উপজেলার লামারতালুক গ্রামে। বিকেলে স্থানীয় আকুনি মাদ্রাসা মাঠে জানাজা শেষে গ্রামের কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

নিহতরা হলেন দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামারতালুক গ্রামের আবদুল করিম ও খালিদ আহমদ।

দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন সমকালকে জানান, ওসমানী বিমানবন্দরে মরদেহ গ্রহণ করে প্রথমে নিহত দুজনের বাড়িতে নেওয়া হয়। শেষ দেখা দেখেন তাদের স্বজনরা। পরে আকুনি মাদ্রাসা মাঠে জানাজা শেষে লামার তালুক গ্রামে মরদেহ দুটি দাফন করা হয়েছে।

জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর দেশে ফেরার প্রস্তুতি নিয়ে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে আল-খুরমা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান করিম ও খালেদ। এর আগে ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার আরও পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হন। তাদের মরদেহও দেশে ফিরিয়ে এনে দাফন করা হয়েছে।

বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহগুলো দেশে আনা হয়েছে। বৃহস্পতিবার মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তরের সময় সরকারিভাবে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×