ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ফরিদপুরে শুরু হচ্ছে ‘চতুর্দশ জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’

১৫ হাজার টাকার প্রাইজপুল

ফরিদপুরে শুরু হচ্ছে ‘চতুর্দশ জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’
×
×

ছবি: আয়োজকদের সৌজন্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ১৮:১২

যুক্তি, জ্ঞান ও তারুণ্যের মেলবন্ধনে ফরিদপুরে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘চতুর্দশ জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’। ফরিদপুর ডিবেট ফোরামের (এফডিএফ) আয়োজনে আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব। ২০ বছরের পথচলার ঐতিহ্যের অংশ হিসেবে এবারের আসরটি বাংলা সাহিত্যের কিংবদন্তি পল্লীকবি জসীমউদ্দীনকে উৎসর্গ করা হয়েছে।

‘চারিদিকে নব আলোকের জয়, চিরপরিচিত সব; মহা-কোলাহলে আরম্ভ হলো দিনের মহোৎসব’—এই স্লোগানকে সামনে রেখে সংসদীয় পদ্ধতির এই বিতর্ক প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও ওপেন ক্যাটাগরিতে বিতার্কিকরা অংশ নেবেন। 

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২৯ অক্টোবর স্কুল পর্যায়ের প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের পর্দা উঠবে। পরদিন ৩০ অক্টোবর কলেজ ও ওপেন ক্যাটাগরির বিতর্ক অনুষ্ঠিত হবে। উৎসবের শেষ দিন ৩১ অক্টোবর সমাপনী আয়োজনে থাকছে প্রদর্শনী বিতর্ক, বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

প্রতিযোগিতাকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলতে ওপেন ক্যাটাগরির জন্য ১৫ হাজার টাকার প্রাইজপুল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল ৮ হাজার টাকা, রানার্সআপ দল ৫ হাজার টাকা এবং টুর্নামেন্টের শ্রেষ্ঠ বিতার্কিক পাবেন ২ হাজার টাকার অর্থ পুরস্কার। তরুণ প্রজন্মের মাঝে যুক্তিনির্ভর চিন্তা, সহনশীলতা ও বিশ্লেষণী দক্ষতার বিকাশে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×