ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

সরকারি চাল আত্মসাতের দায়ে কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সরকারি চাল আত্মসাতের দায়ে কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
×

ইউপি চেয়ারম্যান মনির হাসান রিন্টু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০ | ০৩:৫৪

সরকারি চাল আত্মসাতের দায়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউপি চেয়ারম্যান মনির হাসান রিন্টুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম (ইউএনও) বুধবার এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি তিনি পেয়েছেন বলেও তিনি জানান।

মনির হাসান রিন্টু কুমারখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালের জুন মাসে চাপড়া ইউপির চেয়ারম্যান মনির হাসান রিন্টুর বিরুদ্ধে ২৪৯ বস্তা (৭.৪৭০ মে টন) সরকারি চাল (ভিজিডি) আত্মসাতের অভিযোগ ওঠে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিষয়টি তদন্ত করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, তদন্তে রিন্টুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে।



আরও পড়ুন

×