ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২২ বছরে ৩০ বার জেলে, তবুও বদলায়নি ইকবাল

২২ বছরে ৩০ বার জেলে, তবুও বদলায়নি ইকবাল
×

ইকবাল হোসেন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০ | ১০:৪৪

চট্টগ্রামে ২২ বছরে ৩০ বার কারাগারে গেছে মাদকের গডফাদার ইকবাল হোসেন ওরফে ডাইল ইকবাল। নগরীর পাথরঘাটা এলাকায় নিজ বাড়ির চারদিকে আছে ক্লোজ সার্কিট ক্যামেরা। জানালায় গ্রিল কেটে গোপনে পালানোর পথও তৈরি করে রেখেছে বাসায়। মঙ্গলবার রাতে ইকবালকে ৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ইকবাল পাথরঘাটা এসি দত্ত লেনের সফি সওদাগরের ছেলে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, রাশিয়া থেকে ফিরে ১৯৯৮ সালে পাথরঘাটার সতীশ বাবু লেনে একটি ওয়ার্কশপ চালু করে ইকবাল। সেই ব্যবসা ছেড়ে দিয়ে শুরু করে ফেনসিডিল বিক্রি। ধীরে ধীরে ইকবাল হয়ে ওঠে মাদকের গডফাদার। ২২ বছরে ৩০ বার গ্রেপ্তার হয়ে কারাগারে গেছে ইকবাল। তাকে আমরা আগেও কয়েকবার গ্রেপ্তারের চেষ্টা করেছি। বারবার সে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার গ্রেপ্তারের পর বাসায় তল্লাশি চালিয়ে পালানোর রহস্য উদ্ঘাটন করেছি। বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে সড়কের ওপর সার্বক্ষণিক মনিটর করার কারণে পুলিশ অভিযান চালালেও তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। তার বিরুদ্ধে মাদক আইনে নগরীর বিভিন্ন থানায় আরও ছয়টি মামলা আছে বলে জানান ওসি।

আরও পড়ুন

×