ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ফরিদপুরে সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোর কার্যালয়ে চুরি

ফরিদপুরে সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোর কার্যালয়ে চুরি
×

গ্রিল কেটে অফিসের ভেতরে প্রবেশ করে চোরের দল -সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২১ | ০৭:৩৮

দৈনিক সমকাল এবং চ্যানেল টোয়েন্টিফোরের ফরিদপুর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে বারান্দার গ্রিল ভেঙে এই চুরির ঘটনা ঘটে।

এ ব্যাপারে শুক্রবার দুপুরে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা করেছেন দু'টি সংবাদ মাধ্যমের জেলা প্রতিনিধি মো. হাসানউজ্জজামান। দৈনিক সমকাল এবং চ্যানেল টোয়েন্টিফোরের কার্যালয়টি ফরিদপুর শহরের আলীপুর মহল্লার শাপলা সড়কে অবস্থিত।

লিখিত অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সমকাল কার্যালয়ে গিয়ে দেখা যায় বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে কক্ষের দরজার ছিটকানি কৌশলে খুলে কে বা কারা অফিসের সবগুলো কক্ষের আলমারি ও টেবিলের লকার ভেঙে একটি অ্যাড্রয়েড ফোন (শাওমি এমআই), নগদ পাঁচ হাজার টাকা এবং একটি কম্পিউটারের ইউপিএসসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। দৈনিক সমকাল এবং চ্যানেল টোয়েন্টিফোরের ফরিদপুর কার্যালয়টি একটি দ্বিতল ভবনের নিচতলায় অবস্থিত। গত ছয় বছর ধরে এ কার্যালয়টি ব্যবহার করছে তারা। এর আগে সেখানে কখনোই এ জাতীয় চুরির ঘটনা ঘটেনি।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আরও পড়ুন

×