ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
×

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ২৩:৩৮ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৩:৫০

কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালশা স্টেশনের অদূরে কাটদাহ চালুর চর এলাকায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন- কাওসার আলী (৪০), মহিবুল ইসলাম (৩৮)। তাদের বাড়ি মিরপুর উপজেলার দেশনগর এলাকায়।  

পোড়াদহ জিআরপি থানার ওসি জসিম উদ্দিন বলেন, সকালে খুলনা থেকে কপোতাক্ষ এক্সপ্রেসটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে। উপজেলার কাটদাহ এলাকায় অরক্ষিত রেল লাইন দিয়ে একটি ট্রলি পার হওযার সময় চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। ট্রলিসহ দুইজনকে বেশ কিছুদূর টেনে নিয়ে যায় চলন্ত ট্রেনটি। এতে তাদের দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়। 

ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে রেলওয়ে পুলিশ। 

আরও পড়ুন

×