ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

কিশোরগঞ্জে মঞ্চস্থ হলো মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘লালজমিন’

কিশোরগঞ্জে মঞ্চস্থ হলো মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘লালজমিন’
×

ছবি: সমকাল

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০০:৪৫

মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে নারীর সংগ্রামী জীবনের ওপর রচিত নাটক ‘লালজমিন’ মঞ্চস্থ হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্সে নাটকটির মঞ্চায়ন হয়।

মান্নান হীরার রচনায় ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় নাটকটিতে একক অভিনয় করেন- অভিনেত্রী মোমেনা চৌধুরী। নাটকটি মূলত তের-চৌদ্দ বছর ছুঁই ছুঁই এক কিশোরীর গল্প। ‘লালজমিন’-এ সেই কিশোরীর রক্তরাঙা অভিজ্ঞতার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর এক নারীর সংগ্রামী জীবন উঠে এসেছে।

নাটকটির মঞ্চায়ন উপলক্ষে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকটে জিল্লুর রহমান, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আসাদ উল্লাহ। রাজনৈতিক দলের নেতা, আইনজীবী, সাংবাদিক ও পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নাটকটি উপভোগ করেন।


আরও পড়ুন

×