ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

গোবিন্দগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

গোবিন্দগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
×

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৩:২২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর পূর্বপাড়া গ্রাম থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। 

ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। 

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার দরবস্ত ইউনিয়নের আখিড়া ফতেপুর গ্রামের রহিম উদ্দীন আনুমানিক ১২ বছর আগে মেয়ে ফাতেমা বেগমকে পার্শ্ববর্তী তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর পূর্বপাড়া গ্রামের আশরাফুল ইসলামের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এরই এক পর্যায়ে সোমবার দুজনের মধ্যে ঝগড়া হয়। 

ফাতেমার বাবা রহিম উদ্দীন অভিযোগ করেন, কলহের জেরেই ভোরে আশরাফুল তার স্ত্রী ফাতেমাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছেন।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আফজাল হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

 


আরও পড়ুন

×