সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে মিলল রক্তাক্ত লাশ
ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় -সমকাল
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ১২:১৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্কি করে রাখা কাভার্ডভ্যান থেকে চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. আলমগীর হোসেন। তিনি লক্ষীপুর জেলার কমলনগর গ্রামের নসু মিয়ার ছেলে।
কাভার্ডভ্যানের মালিক মো. শাহিন মিয়া জানান, বুধবার বিকেলে ১০ হাজার টাকা ভাড়ায় চালক আলমগীর হোসেন ঢাকার মওনা এলাকার এক্স সিরামিক কারখানা থেকে চাঁদপুরের হাজীগঞ্জের উদ্দেশে রওনা হন। রাতে চালকের সঙ্গে আর যোগাযোগ হয়নি।
হাজীগঞ্জ বাজারের মেসার্স এরাবিয়ান টাইলস্ এর মালিক মো. সবুজ মিয়া বলেন, বুধবার সন্ধ্যা ৭ টায় চালক টাইলস্ নিয়ে কারখানা থেকে রওনা হয়েছেন। সর্বশেষ রাত ১০টা ২৫ মিনিটে চালকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হয়। চালক তখন গাজীপুর চৌরাস্তা অতিক্রম করছেন বলে জানান। তারপর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধায় মহাসড়কের ঢাকামূখী লেনে নিমসার বাজার এলাকায় একটি কাভার্ডভ্যান দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সন্ধ্যা ৭টায় কাভার্ডভ্যানটির চালকের আসনের পেছনের সিট থেকে একটি মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, সিআইডি পুলিশ, পিআইবি, হাইওয়ে পুলিশ।
বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠিয়েছি।
- বিষয় :
- কুমিল্লা
- লাশ উদ্ধার
- কাভার্ডভ্যান
