ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

গোপালগঞ্জে বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতা

গোপালগঞ্জে বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতা
×

শীত-বৃষ্টিতে তুলনামূলক মানুষ কম বাজারে- সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০২:০৫

গোপালগঞ্জে দফায় দফায় বৃষ্টিতে শীতের তীব্রতা বেড়েছে। এখানে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার তাপমাত্রা আরো কমেছে।

শুক্রবার গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার আবহাওয়া অফিস ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্র রেকর্ড করে। এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় ৮.৯ মি.লি. বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবারও বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানা গেছে।

এদিকে শুক্রবার সকাল থেকেই জেলার অধিকাংশ রাস্তাঘাট ফাঁকা ছিল। এ দিন সূর্যের দেখা মেলেনি। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হয়নি। জেলার সব রুটে গাড়ি চলাচল করলেও যাত্রী ছিল না বললেই চলে। এই শীতে কৃষক, দিন মজুর, খেটে খাওয়া মানুষ সবচেয়ে বিপাকে পড়েছেন। তারা কাজে বের হতে পারছেন না। শিশু ও বৃদ্ধরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটছেন।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানিয়েছেন, শুক্রবারও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার মেঘ কেটে গেলে, তাপমাত্রা আরো কমে শীত বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন

×