ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

শ্রীমঙ্গলে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
×

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০ | ০৩:৩৯ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ | ০৪:৪১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইব্রাহীম মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টায় ভুড়ভুড়িয়া চা বাগানের বধ্যভূমির পাশে একটি গাছে বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহীম উপজেলার ভানুগাছ রোডের মাংস ব্যবসায়ী দুলাল মিয়ার ছেলে। সে শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল থেকে ইব্রাহীম নিখোঁজ ছিল। এ ঘটনায় রাতে এলাকায় মাইকিং করে তার সন্ধান চাওয়া হয় । সেই সঙ্গে থানায় ডায়েরিও করা হয়। 

মঙ্গলবার সকালে চা বাগানের শ্রমিকরা বাগানে কাজে গেলে একটি গাছের গোড়ায়  বাঁধা অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে। নিহতের পরিবার মরদেহটি ইব্রাহীমের বলে সনাক্ত করে।  

শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুজ্জামান বলেন, ঘটনার আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।



আরও পড়ুন

×