ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬
রোববার, ০৭ জুন ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের কার্ড দেওয়া হচ্ছে। কিন্তু জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। সরকারের কাছে আমরা ‘জাস্টিস কার্ড’ চাই।’
গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা তদন্ত করে জেলার সিভিল সার্জনকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দে
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইজিংয়ে এক শীর্ষ সম্মেলনে ওয়াশিংটনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি তারা বিশ্বজুড়ে ‘জঙ্গলের আইন’ ফিরে আসার বিরুদ্ধে সতর্ক করেছেন।
বিএনপি সরকারই পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই বিএনপি সরকারই পদ্মা ব্যারাজের কাজে হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারাজেও হাত দেবে। আজকের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর নেতৃত্বেই তিস্তা নিয়ে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি
শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বুধবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী। আইনশৃঙ্খলার অবনতির ‘দায়ে’ এই কর্মসূচি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ফেসবুক পোস্টে রামিসার ধর্ষক ও খুনিদের দ্রুততম সময়ে বিচার দাবি করেছেন।
ভারত সরকারের ২০১৯ সালের নাগরিকত্ব আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) পশ্চিমবঙ্গে কার্যকরের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও বিওপি স্থাপনের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে প্রথম দফার জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম মন্ত্রিসভা বৈঠকের ১০ দিনের মধ্যে বিএসএফকে আনুষ্ঠানিক জমি হস্তান্তরের এ প্রক্রিয়া শুরু হলো।
দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বুধবার রাত ৯টায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয়েছে ১৭ হাজার ২০০ মেগাওয়াট।
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার দুই হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাই কোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। উচ্চ আদালত থেকে জামিন পেলেও আইনি প্রক্রিয়ার কারণে আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না ৮২ বছর বয়সী এই সাবেক প্রধান বিচারপতি। অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন ঘিরে আইনি প্রক্রিয়া চলমান থাকায় আপাতত খায়রুল হক কারামুক্তি পাচ্ছেন না বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সাজু।
ইরান যুদ্ধ শুরু হওয়ার প্রায় তিন মাস পর ইরানি শাসকগোষ্ঠী দ্রুত বিজয়ের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যাশাকে ভুল প্রমাণ করতে সক্ষম হয়েছে।
দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেড এবং ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল তাদের গ্রাহকদের জন্য পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগরের বহির্নোঙরে থাকা একটি জাহাজে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে রাফিফং কালাহান (৩০) নামের এক থাই নাগরিক নিহত হয়েছেন।
দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে আরও দুই ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন।
শেরপুর সদর উপজেলায় মাথা কেটে আল আমিন নামে এক যুবককে হত্যার ঘটনায় শুভ (১৯) ও সম্রাট (২০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও রশিও জব্দ করেছে পুলিশ।
কবিতার শব্দ যখন শিল্পীর কণ্ঠে ভর করে মঞ্চে ডানা মেলে, তখন তা কেবল আবৃত্তি থাকে না; হয়ে ওঠে হৃদয়ের গহীন অনুভবের এক সম্মিলিত শিল্পযাত্রা।
রাজধানীর একটি মাদ্রাসার শৌচাগার থেকে ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৬ বছর বয়স থেকেই শিশুটি ওই মাদ্রাসায় পড়াশুনা করে আসছিল। বুধবার সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
রাজধানীর কলাবাগান থানার ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার ২০ দিন পর এসআই রাকিবুল হাসান সরকারের সন্ধান পেয়েছে পুলিশ।
তরুণদের তামাক ব্যবহারে নিরুৎসাহিত করতে তামাক পণ্যের মূল্যবৃদ্ধি ও কর কাঠামো সংস্কারের দাবি জানিয়েছে স্বাধীনতা পদকপ্রাপ্ত ছাত্র সংগঠন সন্ধানী।
মানুষের স্বস্তির জন্য দেশের উচ্চ মূল্যস্ফীতি কমানোর তাগিদ রয়েছে। একই সাথে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিচ্ছে সরকার।
গর্ভাবস্থায় ও প্রসবোত্তর সময়ে থাইরয়েড রোগ নির্ণয় ও চিকিৎসায় নতুন গাইডলাইন প্রকাশ করেছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)।